Pages - Menu

অনুপম মুখোপাধ্যায়

এ কী ৪৭

শব্দ। শব্দের উল্টো-সিধে বীজগুলো গুনছি। শুনছি
ওদের তেতো। আর মিষ্টি। স্প্রিং
করছে গর্জনঘোষনার লাইন পেরিয়ে
তুমি তোমার রব নিয়ে ঢুকছ। চোরাই
কথা। পাহাড় ছেঁড়া ব্-ব্-বন্দুকের
নৌকো... তিন রঙে চার রঙে
কাশ্মিরী লরি হতে চাইছে
দেবতার পলকাটা চোখপাঞ্জাবে রাখছেন বলে
প্রিয়ার চোখ
ওঁর রঙে স্টোয়িক হচ্ছে না
আমার আশা। আমার ডাক
ঘুম তাড়িয়ে গান। হয়ে উঠছে। প্রথম ঠোঙা... দ্বিতীয় ঠোঙা...
আর এই তো থাকছে না দখলদারির বিস্তার
অরুণাচল প্রদেশ। মৃদু  উচ্চারিত হচ্ছে। স্বদেশ থেকে
দ্রাম !!!!!!                                                                      
ছেঁড়া হচ্ছে স্ব। ভদ্র দেশ
উহ্ করছে না
সাগরসেঁচা বোনের জিভ
কাটা হচ্ছে।  ব্যথা-ইঞ্চি
সীসা হচ্ছে না





সম্পাতি পাখি

হায় হায় সম্পাতি পাখি! পালাচ্ছেন  লিখছেন পালাচ্ছেন লিখছেন পালাচ্ছেন লিখছেন পালাচ্ছেন
লিখছেন পালাচ্ছেন লিখছেন পালাচ্ছেন লি... ৎ
ওই
আপেল খুলে ফেলছে
গরিব ১ গাঁ। তেলচিটে
রঙ। তার
টান
আয়ুর মধ্যে। ফল! আপেএল! হাইজ্যাকড্
রঙ হচ্ছেনিউটন
ছাঁকছেন
সোনা। বুককাঁপন
সে জন... থুড়ি... সেজান
মাধ্যাকর্ষণে
চাপাচ্ছেন পল। অনুপল। সিঁড়িরং-এ
মৃত্যুভয়। জনতার পারদ
তেমন নয়। যেমন নয়
সত্যিকার গণতন্ত্র। আত্মমর্যাদা
আপাদমস্তক
ওই
সুশীল বাড়িটা। নিউটাউন। ২য়ার
৩য়ার
৪র্থীর
শিভ্যালরি। আপেল থেকে
ছিটকে যাওয়া ৩২ দাঁতের রক্তে
হিম ও গ্লোবিন
বিজয়া ১০মীর বুকে
খুব বেশি পড়িতেছে
আমরা অনেক বয়স চাইছি। পাখনার। পুরোনো দিনের
বয়সের মতো
নয়। পাখনার... কালসিটে বটগাছের তলায় 
বন
ফুলের মতো নয়। এই
যেমন
গন্ধের পরেই
আসছে ১
পাল দামাল। রাস্তায়
পড়ে যাচ্ছে
১লা বালিকারক্ষা করলেই
বৃষ্টি। রোদ। বল্লাল
লক্ষণ নাইটহুড
পাচ্ছে না কেউ। উঠে দাঁড়াচ্ছে না
তেমন
সপাট চড় খেয়ে
সুমতি
রাম 




৬টি মন্তব্য: