পাইপ করিডোর
ফ্যানা থেকে আস্তে আস্তে
কর্তৃবাচ্য ঝরে যাওয়া বোতাম
আয়নায় কিছু জ্বর লেগে থেকে
জ্বরের স্থায়ী আপেল হোলো
কর্তৃবাচ্য ঝরে যাওয়া বোতাম
আয়নায় কিছু জ্বর লেগে থেকে
জ্বরের স্থায়ী আপেল হোলো
আর সবাই
ভাষা
নিয়ে কথা বলছে
মেধা
নিয়ে কথা বলছে
কাগজে ক্লিক করলে
খুলে যাচ্ছে
দুপুরের দীর্ঘ মন্তাজ...
০৩/০২/১৫
এভাবে ভাষার কাছে আসি। সাদা
ভূগোল। স্তর আমাদের নিয়ে যায় ঐ নবীন ইঁটভাঁটার দিকে। জায়গা বদল করছে লং শট। সান্দ্র
শব্দ থেকে লাফ দিয়ে একটা দেওয়াল নামছে। লালচে।
রোদের অর্ধেক নিয়ে
তুলো নেমে আসা গাছের শরীর
স্খলন স্খলন ভাবে
আর হাত রাখে শীতের পাতায়...
তুলো নেমে আসা গাছের শরীর
স্খলন স্খলন ভাবে
আর হাত রাখে শীতের পাতায়...
০৪/০২/১৫
বিজ্ঞাপন ঝরে পড়ছে। প্রস্তাবনা। ফ্রেম মাড়িয়ে চলে যাচ্ছে কেউ। দুপুরের ক্ষয়রঙ আর মুলতুবী হয়ে যাওয়া পাইপ করিডোর। সেতুতে নদীর ছায়াদের দেখছে টেলিভিশন। দীর্ঘ হয়ে যাচ্ছে পকেটের হরফ...
বিজ্ঞাপন ঝরে পড়ছে। প্রস্তাবনা। ফ্রেম মাড়িয়ে চলে যাচ্ছে কেউ। দুপুরের ক্ষয়রঙ আর মুলতুবী হয়ে যাওয়া পাইপ করিডোর। সেতুতে নদীর ছায়াদের দেখছে টেলিভিশন। দীর্ঘ হয়ে যাচ্ছে পকেটের হরফ...

Sudhu apnar kobitar joonoi poroborti poster apekhay bose thaka jay
উত্তরমুছুনdhanyabaad. ei mantabyo bhorsaa dey. tawbey, aapni ke seTaa bujhte paarlaam naa abashyo... :)
মুছুন