Pages - Menu

▼

দীপ্তিপ্রকাশ দে

ট্রাফিক আইল্যান্ড

সমস্ত আলোর মুখে
নখ কামড়ে ধরা উদ্বেগ

এই সেই জ্বলে ওঠা
(মতান্তরে নিভে যাওয়া)
                 সভ্যতার মোড়

শূন্য থেকে শুরু করবে বলে
যেখানে গতি থামিয়ে
অপেক্ষা মুখস্ত করে হেরে যাওয়া মানুষ


আর
পৃথিবী দাঁড়িয়ে থাকে নিউট্রালে





1 টি মন্তব্য: