Pages - Menu

সোমাভ রায়চৌধুরী

সহবাস

এই গ্রীষ্মে কবিতার আত্মীয়স্বজন বেড়াতে এলে কী বন্দোবস্ত করবো?
দেদার হুইস্কি আর চিকেনের লেগ পিস গড়াগড়ি যাবে
হ্যাঙ্গোভার কাটাবার মেরিকান প্রাতরাশ, অ্যাস্পিরিন ও জন্নাত ক্যাফে
সকলেই ব্ল্যাকআউট ধর্মীয় স্বভাবে

"কশাবো স্ক্রোটামে লাথ" প্রেক্ষাপটে সাধিকারা ব্যালাডের প্রতীক্ষায় রত
অগ্নিপিন্ডে নাচছে ধ্বনি, শব্দ-রঙ ছিটকে বেরোবেই
জুয়ার নেশায় কবিতারা, আত্মরতিতে সম্মত
কবি অনেকাংশে যৌনজীবী,  শুধু কিছু একটা হবে, এ লোভেই

লোভেরাও জুটে যায় শ্মশানবান্ধব হয়ে পাকপ্রণালীতে
একাদশী অপরাহ্ণে সনেটের স্কচে ডোবা সিরোসিস হনন
কবিতারা কবিদের পড়বেন - হৃদয়ের বেলা ও বালিতে
ঘরগুলো সাফাই হোক, ট্রেনে, উড়োজাহাজে ; আসুন দ্রুতবেগে কবিতা-সুজন

আত্মীয় কোথায়? একটা কবিতার জন্ম দিতে গেলে যে বিশ বাই ষোলোর দরজাহীন ঘরে

ওভাবে কিস্যু হয়না, বাবু ; বেকার সহবাস, হোটেল হংসরাজ,
হীরক বন্দরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন