উত্তরের হাওয়া
দিয়ে
দক্ষিণে
হরিণ
তৈরি
হয়
ঘামজ্বর এবং খাগের কলম
একবেলার জ্বর। দু’বেলার ঘাম
একবেলার জ্বর দিয়ে কেউ একজন দু’বেলার ঘাম শুকোতে চায়
একবেলার জ্বর দিয়ে যে এখন দু’বেলার ঘাম শুকোতে চাইছে
সে কবি নয় । সে কুঞ্জবনও নয়
‘তুমি এসো,করুণাঘন খাগের কলমকে ডাক দাও’
আর বলো ‘সে এই শরীরের জ্বর। সে এখনও অক্ষরপ্রাপ্ত হয়নি’
খাগের কলম কথা রেখেছে
সে এখন কলমের দাগে দাগে কবিতাপ্রণেতার জ্বর মাপছে

উত্তরে হাওয়া এবং দক্ষিণে হরিণ
উত্তরে হাওয়া। দক্ষিণে হরিণ
উত্তরের হাওয়া দিয়ে দক্ষিণে হরিণ তৈরি হয়
উত্তরের হাহা হাওয়া দিয়ে দক্ষিণের হৈহৈ হরিণ
তৈরি করতে করতে
সে অধুনা যাবজ্জীবন অক্ষরপ্রাপ্ত
উত্তরের হাওয়া দিয়ে দক্ষিণে হরিণ তৈরি হয়
উত্তরের হাহা হাওয়া দিয়ে দক্ষিণের হৈহৈ হরিণ
তৈরি করতে করতে
সে অধুনা যাবজ্জীবন অক্ষরপ্রাপ্ত
সে এখন একটি প্রাপ্তবয়স্ক অসুখ
সে কখনও এই অসুখের মুখোমুখি একটি বিপন্ন দরোজার হায় হায়
সে কখনও এই অসুখের মুখোমুখি একটি বিপন্ন দরোজার হায় হায়
সে তা’র প্রিয় একটি হরিণীকে গোপনতম জানালা হতে বলেছিল
সে চেয়েছিল
সেই হরিণীর মুখ যেন ‘সকল দুখের প্রদীপ’ হয়ে যায়
সে চেয়েছিল
সেই হরিণীর মুখ যেন ‘সকল দুখের প্রদীপ’ হয়ে যায়
তুষের চাদর এবং হরিণীর ছায়া
সে আমাকে বললো
‘আমার শরীরের ভেতরে তুমি একটা অন্ধকার তুষের চাদর হয়ে ডুবে যাও’
‘আমার শরীরের ভেতরে তুমি একটা অন্ধকার তুষের চাদর হয়ে ডুবে যাও’
সে বললো
‘শোনাও, শোনাও, আমাকে একবার চাঁদের চতুর্দশপদী জাতীয়সঙ্গীতটি শোনাও’
‘শোনাও, শোনাও, আমাকে একবার চাঁদের চতুর্দশপদী জাতীয়সঙ্গীতটি শোনাও’
সে আমাকে বললো
‘আমার রক্ত ভক্তিমূলক আমার রক্তকে একখন্ড শাক্তপদাবলী করে দাও’
‘আমার রক্ত ভক্তিমূলক আমার রক্তকে একখন্ড শাক্তপদাবলী করে দাও’
সে বললো
‘আমার নাভি নিভৃত দেশের যাত্রী যাই যাই রাত্রিকে সত্বর পত্র পাঠাও’
‘আমার নাভি নিভৃত দেশের যাত্রী যাই যাই রাত্রিকে সত্বর পত্র পাঠাও’
আমি তখন দরোজার কাঠে কাঠে অজস্র
জলবসন্তের দাগ
আমি দেখলাম বিছানার ওপর দিয়ে একটা
চিত্রল হরিণীর ছায়া দৌড়ে গেল
পাঁজরের হাড় এবং ঠোঁটের পারাপার
পাঁজরে গভীর জ্বর
যদি শুয়ে শুয়ে একবারও তোমার সাথে কথা না বলে
তা’ হলে হরিণের উত্তুরে হাওয়া ও
দক্ষিণে হাওয়ার হরিণ তৈরি করা যায়না
যদি শুয়ে শুয়ে একবারও তোমার সাথে কথা না বলে
তা’ হলে হরিণের উত্তুরে হাওয়া ও
দক্ষিণে হাওয়ার হরিণ তৈরি করা যায়না
‘ওহ্ তোমার দু’ঠোঁটের এত ঠাঁটবাট ,আর সহ্য হচ্ছেনা
,সহ্য
হচ্ছেনা
যাও হে,কথা দিচ্ছি, আজ থেকে তুমিই লাটাগুড়ির পাটরাণী….’
হচ্ছেনা
যাও হে,কথা দিচ্ছি, আজ থেকে তুমিই লাটাগুড়ির পাটরাণী….’
একদিকে এরকম কথাবার্তা হয়
আর অন্যদিকে তোমার আড়ালে আড়ালে
আমার গোটা শরীরটাই দু’টি ঠোঁটের পারাপার হয়ে ওঠে
আর অন্যদিকে তোমার আড়ালে আড়ালে
আমার গোটা শরীরটাই দু’টি ঠোঁটের পারাপার হয়ে ওঠে
এখন কবিতা থেকে তোমার একবেলার
জ্বর
আর দু’বেলার ঘাম মুছে ফেলতে
আমার সময় হরিণের একটিমাত্র আক্ষরিক লাফ
আর দু’বেলার ঘাম মুছে ফেলতে
আমার সময় হরিণের একটিমাত্র আক্ষরিক লাফ
আমার জিহ্বা কিছুক্ষণ হরিণের
মাতৃভাষা
আমার দুই ঠোঁট কিছুক্ষণ লাটাগুড়ি ঘুরে আসুক
আমার দুই ঠোঁট কিছুক্ষণ লাটাগুড়ি ঘুরে আসুক
ডাকঘর খোলা এবং হরিণটোলা
ভরা-অক্ষর অমরা-হরিণের একটি আন্তরিক লাফ। তার মানে
হৃদয়ের মাপ আকাশ-ভরা
হৃদয়ের মাপ আকাশ-ভরা
চারশো চুয়াল্লিশ
কিলোমিটার
ওইটুকু তো আকাশফেরি তার ভেতরেই ‘লেফাফা’ ‘লেফাফা’ ডাক ওঠে
‘চিঠি আছে , চিঠি
আছে, ফুরুৎ ফুরুৎ, উড়ু উড়ু চিঠি আছে ......’
অফুরন্ত অক্ষর
সারাদিন ডাকঘর খোলা
একটি পরিপূর্ণ লাফ আর
তার নিচে চারশোচুয়াল্লিশ কিলোমিটার
বাংলার মাটি বাংলার জল বাংলার মায়ামফস্বল
বাংলার মাটি বাংলার জল বাংলার মায়ামফস্বল
রাজ্য কখনও যেন অবিভাজ্য হরিণটোলা
অক্ষর-ভরা হরিণীর পেটে আমার একটি চিঠি আছে
অক্ষর-ভরা হরিণীর পেটে আমাকে লেখা একটি চিঠি আছে
অক্ষর-ভরা হরিণীর পেটে আমাকে লেখা একটি চিঠি আছে
অক্ষর-ভরা হরিণীর পেট আমার নাম ও ঠিকানা লেখা
একটি আন্তর্জাতিক চুম্বন আছে
একটি আন্তর্জাতিক চুম্বন আছে
গন্ধ
গন্ধ এবং গল্প গল্প
পাঁজর যেখানেই থাকুক গন্ধ
শুঁকতে শুঁকতে অবশেষে
জ্বরের কাছে পৌঁছে গেল যুথিকা । এবং ,তারপ’র
হ্যাঁ, তারপ’র
আকাশ মুছে ফেললেও যেমন শ্বাস ও প্রশ্বাস লুকোনো যায়না
তেমনি স্তনবৃন্ত কেটে ফেললেও বসন্তকেবিন লুকোনো যায়না
তেমনি স্তনবৃন্ত কেটে ফেললেও বসন্তকেবিন লুকোনো যায়না
এবং, তারপ’র । হ্যাঁ, তারপ’র
বসন্ত যেখানেই থাকুক গন্ধ শুঁকতে শুঁকতে এবার
কেবিনের কাছে পৌঁছে গেল যুথিকা। এবং তারপ’র
কেবিনের কাছে পৌঁছে গেল যুথিকা। এবং তারপ’র
হ্যাঁ, তারপ‘র
যুথিকা যেখানেই থাকুক গন্ধ শুঁকতে শুঁকতে অবশেষে
বিছানার কাছে পৌঁছে গেল গল্প। এবং তারপ’র
বিছানার কাছে পৌঁছে গেল গল্প। এবং তারপ’র
হ্যাঁ, তারপ’র গল্পের অল্প অল্প ঊরু কটুগন্ধে ভিজে গেল
জ্বরের রাত এবং রাতের হাততালিপুর
হৈ হৈ করতে করতে হাওয়া জ্ব
জ্ব করতে করতে জ্বর
হো হো করতে করতে হরিণ দৌড়ে আসছে
হো হো করতে করতে হরিণ দৌড়ে আসছে
নিশ্চিত, এরপর লেখা হবে
‘হাততালিপুরে আজ আর কোনও রাত খালি নেই’
‘হাততালিপুরে আজ আর কোনও রাত খালি নেই’
‘প্রাণের জলপটি ,তুমি
ফিরে এসো ‘
ফিরে এসেছে হরিণ-মার্কা চোখের কাজল
ফিরে এসেছে হরিণ-মার্কা চোখের কাজল
উত্তরে মেঘলা দিন দক্ষিণে বসন্তকেবিন
চা র শ ত চু য়া ল্লি শ কি লো মি টা র
আমিই যেন একমাত্র প্রাচীন
চা র শ ত চু য়া ল্লি শ কি লো মি টা র
আমিই যেন একমাত্র প্রাচীন
মাইলফলকের মতো আমার মাথা জ্বরগ্রস্ত
পথের ওপরে স্থির হয়ে পড়ে আছে
পথের ওপরে স্থির হয়ে পড়ে আছে
আর তুমি কিনা এখন আমার মাথাকেই জিজ্ঞেস করছো ‘হাততালিপুর আর
কত দূর’
বিজয় দে এ সংখ্যার সেরা আকর্ষণ , খুবই ভাল লাগল কবিতাগুলি
উত্তরমুছুন