Pages - Menu

অভিষেক রায়

ব্যবসাঘর

বৃদ্ধা, শ্রমিকের মা
এই দিনের বেলা যেইসব শব্দ শোনে
প্রতিটি-ই যোগসাজগ রেখে চলেছে সোমবারের সাথে

গ্রিন টি, এই এক শ্রমিক মা-র সাথী
তাছাড়া সে দেখেছে ছেলের বেড়ে ওঠা
কীভাবে সে তাগড়াই হয়ে উঠেছিল

সমস্ত ইশারা শ্রমিকের কানের কাছে মুখ চেপে বলে
'প্রতিটি যোনি-ই সমান সুস্বাদু-
আঙুরফলের সমারোহে সেজে আছে শেয়াল......'

অতিবাহিত না অবিবাহিত,কোন শব্দটা বসাবো
এখন কবিতার অরন্ধনে
এভাবে হঠাৎ-ই কী হয়ে যায়

উড়ানপাঠক সম্মতি দেয়
আমার কবিতাটাও অশেষ যৌনতায় যেন মাত্রারক্ষা করে



গণিত কবিতা

গুরুপূর্ণিমার ছাদে অসাংবিধানিক সুখ পেয়েছিলাম। তারপর
থেকে চাঁদ দেখলেই অনুশোচনা জাগে। চাঁদ -কে ভেঙে ফেলি অসংখ্য টুকরো-তে,
কে জানে টুকরোগুলো জোড়া লাগালে পুরো চাঁদ-টা ফেরত পাওয়া যাবে কিনা।
এভাবে চাঁদ অতিরিক্ত বাড় খেয়ে যায় আর সুবিচার প্রত্যাশা করে। হাওয়ার ঝোঁকে
প্রশ্ন মাথায় আসেঃ-
১। কবিরা প্রায়শই আত্মহত্যার কথা ভাবে কেন?
২। মৃত্যুর পর কি পৃথিবীতে নাম থেকে গেলে লাভ হয়?
                               আমি অবশেষে খাতা বন্ধ করে উঠে পড়ি। সোনালি হরিণের
মাথায় হাত রাখতে যেতে হবে এবার। মনে পড়ে, একবার, গুরুপূর্ণিমার ছাদে

অসাংবিধানিক সুখ পেয়েছিলাম।


৩টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. ধন্যবাদ। কবিতাটি বদলেছি। সেটাও আশা করি আপনাকে পড়ানোর সৌভাগ্য হবে।

      মুছুন
  2. Casinos Near Casinos, United States - Mapyro
    Find the nearest casinos 경상북도 출장샵 to Casinos 전주 출장샵 Near Casinos, United 남원 출장안마 States with Mapyro. Las Vegas Strip: 서울특별 출장마사지 Casinos in Las Vegas (1967–1972), near 포항 출장샵 me.

    উত্তরমুছুন