Pages - Menu

কেশব মেট্যা


ছাঁটের নাম : বরাদ্দ
সেলুন : মিড ডে মিল
শ্রেষ্ঠাংশে : দেশি ওস্তাদ

লাইট। ক্যামেরা। অ্যাকশন

শৈশব হাঁটছে না আজকাল
আগামী থেকে উড়ে আসছে চেয়ারপার্সন
জুড়ে বসছে মিড ডে মিলের থালায়

বরাদ্দ কমছে।

কাট। কাট।
লাইট। ক্যামেরা। অ্যাকশন

বরাদ্দ কমছে না
কমাচ্ছে। দেশি ওস্তাদ।

বিলিতি ঘুমিয়ে
ঘুম পাড়ায়
পাড়িয়ে দিচ্ছে ঘুম।

চুম। বেডরুম

কাট। কাট।
লাইট। ক্যামেরা। অ্যাকশন

বেডরুম। চুম।
দ্যাখো ক্যামন বাড়ছি বেবি... !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন