Pages - Menu

সোমনাথ দে

প্লট

হ্যারিকেন নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছি
কয়েকজন
অনাথ বাবা মাকে 
পুত্রশোকে কেঁদে উঠছে তারা
আর গোবর দিচ্ছে
খসে পড়া সম্পর্কের দেওয়ালে

ঘুঁটে আমাদের অতীত, উনুন ভবিষ্যৎ


উদ্বাস্তু

উদ্বাস্তু হলে, কোন রঙ থাকে না মানুষের  
তবুও আপোষের শিরায় শিরায়
তৃতীয় বিশ্ব জেগে ওঠে,
নুনে ভিজে যায় গোটা বর্ষাকাল,
নৌকার খোলের মতো,  
তার ভেতরেও  
ধারন আর ক্ষরণ চলে একসাথে

উদ্বাস্তু মানেই এক পৃথিবী লঙ্গড়খানা,  
শিহরণ যা গোপনাঙ্গ হারিয়ে ফেলে ...    




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন