Pages - Menu

সিয়ামুল হায়াত সৈকত

ইচ্ছে হয়

পুড়ে যায় হৃদকোমলতা
অথবা একটি ঘাসফড়িঙের দীর্ঘ প্রেম
অসুস্থ মেয়ের জটালো চুলে রাত কেঁপেছে
কাঁদো চিৎকার বোঝনা রাতখোলা মুখ?
তোমার ঠোঁটে তামাক নেশা
নেশা কাটুক, আমরা একটি দীর্ঘপ্রেমের সংসার হবো।
ভুল হোক যতো চাও আধাঁরি অপ্সরা-
প্রেম হোক যতো চাও বিলিয়ে দিব।
ডাহুকীর প্রেম অল্পতেই উড়ে যাবে
আমরা স্বপ্ন ছুঁতে চাই তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন